সাংবাদিক গৌতম হত্যা মামলার কার্যক্রম ফের শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার কার্যক্রম গতকাল বৃহস্পতিবার আবার শুরু হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত ১-এর বিচারক ঋষিকেশ সাহার আদালতে মামলার আসামি পক্ষ হাইকোর্টের স্থগিতাদেশ সংক্রান্ত কোনো নির্দেশনা দেখাতে ব্যর্থ হয়। এতে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন করার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভুঁইয়া জানান, আগামী রোববার থেকে তাঁরা যুক্তি-তর্ক উপস্থাপন শুরু করবেন।উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ নভেম্বর তাঁকে হত্যা করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম নবী ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। গত এক মাসে আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় দফা শুনানির তারিখ পেছানো হয়েছিল।