সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার রায় ২৭ জুন ঘোষণা করা হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরুদ্দীন গতকাল বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে আদালত আসামিদের জামিন বাতিল করেন।রাষ্ট্রপক্ষের পিপি আবু আবদুল্লাহ জানান, গতকাল এ হত্যা মামলার নয় আসামির মধ্যে আটজন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি আবু তাহের মো. মুর্তজা আদালতে অনুপস্থিত ছিলেন। ২০০৫ সালের ১৭ নভেম্বর সমকাল-এর ফরিদপুর ব্যুরোপ্রধান গৌতম দাসকে তাঁর কার্যালয়ে হত্যা করা হয়।