সাংবাদিক গৌতমের খুনিদের ফাঁসি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যার সপ্তম বার্ষিকী পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে খুনিদের ফাঁসির দাবি জানানো হয়। সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রেশাদুল হাকিমসহ অন্যান্য সাংবাদিক ও শুভান্যুধায়ীরা উপস্থিত ছিলেন।বেলা ১১টার দিকে গৌতম দাসের খুনিদের ফাঁসি দাবি করে শোক র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি চলাকালে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। দুপুর একটায় ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে গৌতম দাসের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। রাতে ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়াও গৌতম দাসের স্ত্রী দিপালী দাস ফরিদপুর শহরের বান্ধবপল্লির বাড়িতে কাঙালী ভোজের আয়োজন করেন।প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ নভেম্বর সকালে সাংবাদিক গৌতম দাসকে ফরিদপুর শহরের দৈনিক সমকালে-এর কার্যালয়ে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।