ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ফরিদপুর প্রতিনিধি মফিজ ইমাম ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত বুধবার রাত নয়টার দিকে ঢাকার শাহবাগ এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। তিন ছিনতাইকারী প্রথমে তাঁর বাঁ হাতে ছুরিকাঘাত করে। পরে তারা তাঁর কাছে থাকা নগদ টাকা, মানিব্যাগ, চশমা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। আহত মফিজ ধানমন্ডির গণস্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন। ফরিদপুর অফিস।