সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত সাংবাদিক এবং বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরী স্মরণে আগামীকাল শুক্রবার (৪ ডিসেম্বর) বাদ মাগরিব বনানী জামে মসজিদে (বনানী বাজার সংলগ্ন) এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই দোয়া মাহফিলে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে সুপরিচিত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী গত বছরের ২৯ নভেম্বর মৃত্যুবরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি