সাংবাদিক জগলুল নিহতের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগলুল আহমেদ চৌধূরী
জগলুল আহমেদ চৌধূরী

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক ও যুগ্ম সচিব মশিউর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর মর্মান্তিক মৃত্যুকমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ডিএমপি ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপকমিশনার ইমতিয়াজ আহমেদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ নাহমাদুল হাসান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান।