সাংবাদিক জহিরুল আহসান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ভোরের কাগজ-এর বার্তা সম্পাদক জহিরুল আহসান টিপু (৪৭) হূদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।গতকাল শনিবার বেলা ১১টায় জহিরুল আহসানের মরদেহ ভোরের কাগজ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হলে সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। বেলা দুইটায় পূর্ব বাড্ডা (বরকতপুর) কবরস্থানে তাঁকে দাফন করা হয়।আজ রোববার বেলা ১১টায় ভোরের কাগজ কার্যালয়ে শোকসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামীকাল সোমবার বাদ আসর পূর্ব বাড্ডা শৈলারটেক বাইতুল জান্নাত জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে কুলখানির আয়োজন করা হয়েছে।জহিরুল আহসান ১৯৬৩ সালের ৫ আগস্ট জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আমলিতলা গ্রামে জন্মগ্রহণ করেন। দৈনিক আজকের কাগজ-এ কাজ করার মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবন শুরু। এরপর আমাদের সময়, সমকাল, ডেসটিনি ও ভোরের কাগজ-এ গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন।তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সাব-এডিটরস কাউন্সিল, জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।