সাংবাদিক তোয়াব খানের শয্যা পাশে তথ্য প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাংবাদিক তোয়াব খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
বৃহস্পতিবার বিকেলে মুরাদ হাসান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তোয়াব খানকে দেখতে যান।
এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছে তোয়াব খানের চিকিৎসার খোঁজখবর নেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ১৬ আগস্ট থেকে তোয়াব খান এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে কার্ডিওলজি চিকিৎসক কায়সার নাসিরুল্লাহর অধীনে চিকিৎসাধীন আছেন। প্রতিমন্ত্রী এ সময়, সাংবাদিক তোয়াব খানের দীর্ঘায়ু কামনা করেন।
তোয়াব খান একাধারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বঙ্গবন্ধুর প্রেস সচিব ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক।