সাংবাদিক দীপংকর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলার সাবেক নির্বাহী সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক দীপংকর চক্রবর্তীর হত্যার বিচারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ওই হত্যাকাণ্ডের অষ্টম বার্ষিকী উপলক্ষে গতকাল বগুড়া ও জেলার শেরপুর উপজেলায় আয়োজিত প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও পথসভায় এ দাবি জানানো হয়। বগুড়ার সাতমাথা চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ এইচ আখতারুজ্জামান। শেরপুরে বাসস্ট্যান্ড চত্বরে সকালে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।২০০৪ সালের ২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির ফটকের কাছে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন দীপংকর চক্রবর্তী। এ ঘটনায় তাঁর বড় ছেলে পার্থ সারথি চক্রবর্তী বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা করেন।