সাংবাদিক দীপংকর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি ও দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দীপংকর চক্রবর্তীর হত্যাকারীদের বিচারের দাবিতে বগুড়ার সাংবাদিকেরা গতকাল শনিবার শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। হত্যাকাণ্ডের অষ্টম বার্ষিকী উপলক্ষে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) উদ্যোগে চার দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল এই মানবববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জাতীয়, স্থানীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। বগুড়া সাংবাদিক ইউনিয়ন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার দিনভর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ, ১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি প্রদান এবং ২ অক্টোবর সকালে সাতমাথা চত্বরে প্রতীকী অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন কর্মসূচি রয়েছে।