সাংবাদিক নাজমুলের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রতিদিন ও একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার মুক্তির দাবিতে গতকাল রোববার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। সাংবাদিক নেতারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে নাজমুলকে মুক্তি না দিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

মাসখানেক আগে গ্রেপ্তার হন নাজমুল। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রতিদিন-এর উপসম্পাদক মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিএফইউজের একাংশের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের একাংশের সভাপতি শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ