সাংবাদিক নাজিম উদ্দিনের কুলখানি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য নাজিম উদ্দিন মোস্তানের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর মিরপুরের কালশী সাংবাদিক আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ১২৬ নম্বর বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের সাংবাদিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তিনি গত রোববার ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।