সাংবাদিক নাজিম উদ্দিনের চেহলাম শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৩ আগস্ট শুক্রবার বিশিষ্ট সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তানের চেহলাম অনুষ্ঠিত হবে। এতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

একুশে পদকপ্রাপ্ত নাজিম উদ্দিন গত রোববার বিকেল চারটায় পল্লবীর সাংবাদিক আবাসিক এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নাজিম উদ্দিনের মেয়ে বাংলাভিশনের সিনিয়র নিউজরুম এডিটর নাজমুন নাহার জানান, শুক্রবার বাদ আসর পল্লবীর সাংবাদিক আবাসিক এলাকার ১২৬ নম্বর বাসায় তাঁর চেহলাম অনুষ্ঠিত হবে।

নাজিম উদ্দিন দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি ওই পত্রিকার প্রধান প্রতিবেদক ছিলেন। এর আগে তিনি সংবাদ ও পয়গাম -এ সাংবাদিকতা করেছেন। তিনি রাষ্ট্র নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন।