সাংবাদিক নিখিল ভদ্রকে বিদেশে নিয়ে চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আহত সাংবাদিক নিখিল ভদ্রের উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর বাসসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার নিখিল ভদ্রের উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।গত ২৮ ডিসেম্বর নিখিল ভদ্র সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।