সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্য গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সাংবাদিক নির্যাতন হচ্ছে অভিযোগ তুলে তা প্রতিরোধ করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ডাকা দিনব্যাপী মহাসমাবেশে বক্তারা এ আহ্বান জানান।মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে সাংবাদিকেরা এসে যোগ দেন। তাঁরা সাংবাদিক নির্যাতনের বিষয়ে নিজেদের বক্তব্য ও অভিজ্ঞতা তুলে ধরেন।সমাবেশে সাংবাদিক আতাউস সামাদ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সরকারদলীয় লোকজনের হাতে সাংবাদিক নির্যাতনের কথা শুনে লজ্জা হয়।সাংবাদিকদের জাতির কণ্ঠস্বর উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন বলেন, সাংবাদিক নির্যাতন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকেরা এক থাকলে কেউ কিছু করতে পারবে না। বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ মহাসমাবেশে নয় দফা ঘোষণাপত্র পাঠ করেন।