সাংবাদিক নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের ৭ নেতা-কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নির্যাতন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সতর্ক করা হয়েছে আরও চার নেতা-কর্মীকে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত শনিবার এ তথ্য জানানো হয়।ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক নাজমুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতজন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এঁরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক শাহ্ মুহাম্মদ সেলিম (সমাজকর্ম বিভাগ), যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান (ফলিতরসায়ন), কর্মী রাহাজুল আমিন (ব্যবস্থাপনা), আলামিন (সমাজবিজ্ঞান), তারেক (ভাষা), মাসুদ রানা এবং মাদার বখ্শ হলের ছাত্রলীগের আহ্বায়ক রুহুল আমিন।