সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজার শহরের প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন দৈনিক সংবাদ-এর প্রিয়তোষ পাল, প্রথম আলোর আব্দুল কুদ্দুস, কালের কণ্ঠ পত্রিকার তোফায়েল আহমদ, বিটিভির জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার, চ্যানেল আইয়ের সরওয়ার আজম প্রমুখ।