সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও সাংবাদিক নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।
একই দাবিতে আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।