সাংবাদিক নেতাদের গণসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ দাবিতে আয়োজিত সমাবেশ সফল করতে গণসংযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা। গতকাল শুক্রবার তাঁরা ঢাকায় বিভিন্ন গণমাধ্যম কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁরা বলেন, তথ্যমন্ত্রী একদিকে নবম ওয়েজ বোর্ড গঠনে প্রতিশ্রুতি দিয়ে বারবার তা ভঙ্গ করছেন, অন্যদিকে ৫৭ ধারার পক্ষে সাফাই গাইছেন। এ কারণে তাঁর পদত্যাগের দাবিতে ৩০ জুলাই সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে। গণসংযোগে অংশ নেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি