সাংবাদিক প্রদীপ শশী চাকমার পরিবারকে আর্থিক সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামের দুই সহোদরসহ নিহত সাংবাদিক প্রদীপ শশী চাকমার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম সাংবাদিক প্রদীপ শশী চাকমার পরিবারকে সান্ত্বনা দিতে মনাটেক গ্রামে যান। সেখানে তিনি এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রদীপ শশী চাকমার পরিবারকে ১০ হাজার টাকা দেন রিজিয়ন কমান্ডার।
সাংবাদিক প্রদীপ শশী চাকমা ও তাঁর দুই সহোদর ১৭ মে শৌচাগারের গর্তে পড়ে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় মারা যান।