সাংবাদিক প্রদীপের পরিবারের পাশে জেলা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক প্রদীপ শশী চাকমা পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী মনাটেক গ্রামে গিয়ে নিহত প্রদীপ শশীর মা-বাবা, স্ত্রী, সন্তান ও স্বজনদের সঙ্গে দেখা করেন। তাঁদের সমবেদনা জানান তিনি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন তিনি। এ ছাড়া পিতৃহারা শিশুদের লেখাপড়ার খরচ বহনে সহায়তার প্রতিশ্রুতি দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ম্রাগ্য মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, মহালছড়ি থানার ওসি হুমায়ুন কবির চৌধুরী।
গত ১৭ মে গভীর রাতে গ্যাসের বিষক্রিয়ায় তিন সহোদর উপেন্টু চাকমা, সেভেন্টু চাকমা ও সাংবাদিক প্রদীপ শশী চাকমা মারা যান।