সাংবাদিক ফওজুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক ফওজুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ অক্টোবর। সংবাদপত্র জগতে তিনি ‘তারা ভাই’ নামেই বেশি পরিচিত ছিলেন। অধুনালুপ্ত ‘দৈনিক বাংলা’র বার্তা সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ফওজুল করিম। এর আগে ষাটের দশকে ‘সংবাদ’ পত্রিকায় সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার বাইরে তিনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছেন। ফওজুল করিমের কয়েকটি মৌলিক বই ও অনুবাদ গ্রন্থ রয়েছে। বাংলা একাডেমি থেকে তাঁর অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে।