সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে সাংবাদিক ফরহাদ খাঁ স্মৃতি ফাউন্ডেশন। গতকাল শনিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি করা হয়।
২০১১ সালের ২৭ জানুয়ারি রাতে রাজধানীর নিজ বাসায় ফরহাদ খাঁ দম্পতিকে হত্যা করা হয়। ২০১২ সালে বিচারিক আদালত হত্যার দায়ে দুজনকে ফাঁসির দণ্ড দেন।
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সাংবাদিক মৃণাল চক্রবর্তী, শাকিল আহমেদ চৌধুরী, সাংবাদিক ফরহাদ খাঁ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যসচিব হাসান টগর, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।