সাংবাদিক বদিউজ্জামান ক্যানসারে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দৈনিক মুক্ত খবর পত্রিকার সহসম্পাদক মো. বদিউজ্জামান পাকস্থলী ও খাদ্য-নালি ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। এ অবস্থায় অসুস্থ এই সাংবাদিকের চিকিৎসায় হূদয়বান ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বদিউজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর-১৮৯৫৯৮০৬৫০১, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ধানমন্ডি শাখা, ঢাকা। মুঠোফোন-০১৭৬১৭৫৬০৭৩। বিজ্ঞপ্তি।