সাংবাদিক বাবুল ও বন্ধুসভার জাহিদ স্মরণ
মুক্তিযোদ্ধা ও প্রথম আলোর ভোলা প্রতিনিধি ফরিদ হোসেন বাবুল এবং ভোলা বন্ধুসভার অর্থ সম্পাদক মইনুল ইসলাম জাহিদের স্মরণসভা গত শুক্রবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ ছিল সাংবাদিক বাবুলের সপ্তম মৃত্যুবার্ষিকী এবং ২২ এপ্রিল বন্ধুসভার জাহিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত এই সভায় প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম হাবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বাসস প্রতিনিধি মাহবুবুল আলম, কলামিস্ট মহিউদ্দিন মাসউদ, প্রেসক্লাবের সহসভাপতি ওমর ফারুক, ভোলা বন্ধুসভার সভাপতি মাইনুল হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বাবুল ও জাহিদের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন ও স্মৃতিচারণা করেন। এ ছাড়া তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এই স্মরণসভা সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী মশিউর রহমান।