সাংবাদিক মঈনুল ইসলাম স্মরণে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর মাদারীপুরের সাবেক জেলা প্রতিনিধি মঈনুল ইসলামের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বিকেলে বন্ধুসভার পক্ষ থেকে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর মাদারীপুর খাদ্য অফিস জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মঈনুল ইসলাম স্মরণে শহরের বিএমএ ভবনের বন্ধুসভার কার্যালয়ে স্মরণসভায় উপস্থিত ছিলেন মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম খান, সভাপতি কুমার লাভলু, সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া, যুগ্ম সম্পাদক সঞ্জয় কর্মকার, উপসাংগঠনিক সম্পাদক শাহাদাৎ আকন, দপ্তর সম্পাদক এইচ এম রাসেল প্রমুখ।

২০০৫ সালের ২০ আগস্ট হেপাটাইটিস-বিতে (জন্ডিস) আক্রান্ত হয়ে মারা যান মঈনুল ইসলাম।