সাংবাদিক মজিবরের চিকিৎসায় এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৩২ বছর ধরে দৈনিক ইত্তেফাক-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন সাংবাদিক মো. মজিবর রহমান বিশ্বাস (৫৩)। গত ২৫ মার্চ দিবাগত রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাঁর। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে। বর্তমানে তিনি রাজধানীর রাশমনো জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, জ্ঞান ফিরে না আসা পর্যন্ত মজিবর রহমানকে আইসিইউতে রাখতে হবে। এ জন্য প্রচুর টাকা প্রয়োজন। এদিকে আইসিইউতে খরচ ও ওষুধ বাবদ প্রতিদিন ২৫ হাজার টাকা করে খরচ হচ্ছে। এরই মধ্যে মজিবরের স্বজনেরা তাঁর চিকিৎসায় দেড় লাখ টাকা খরচ করেছেন। তাঁদের পক্ষে আর মজিবরের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সত্ ও নির্ভীক সাংবাদিক মজিবরকে সুস্থ করতে সমাজের সচেতন ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন ছেলে মেহেদী রহমান বিশ্বাস। সাহায্য পাঠানোর ঠিকানা: মেহেদী রহমান বিশ্বাস, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৪৯.১০৫.৪৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মানিকগঞ্জ শাখা। বিজ্ঞপ্তি।