সাংবাদিক মাহফুজুল হক খানের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক মাহফুজুল হক খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন মাহফুজুল হক খান। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজুল হক খান মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে গতকাল সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
মাহফুজুল হক খান ইংরেজি দৈনিক অবজারভারের সাবেক বার্তা সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন।
আজ বাদ আসর রাজধানীর লালমাটিয়া মসজিদে মাহফুজুল হক খানের জানাজা হবে।
মাহফুজুল হক খান স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।