সাংবাদিক মাহফুজুল হক খানের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক মাহফুজুল হক খান (৭০) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। ইংরেজি দৈনিক অবজারভার-এর সাবেক বার্তা সম্পাদক মাহফুজুল হক খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। গতকাল বাদ আসর রাজধানীর লালমাটিয়া এফ ব্লকে বিবি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।