সাংবাদিক মীর ওয়ালীউজ্জামান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও সাংবাদিক মীর ওয়ালীউজ্জামান (৬৬) আর নেই। গতকাল রোববার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচএ) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওয়ালীউজ্জামান বেশ কিছুদিন ধরে কিডনি, হদ্যন্ত্রের জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। গতকাল সিএমএইচ মসজিদে জানাজার পর তাঁর মরদেহ বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়। আগামীকাল মঙ্গলবার মরহুমের ধানমন্ডির বাসায় মিলাদ অনুষ্ঠিত হবে।
কর্মজীবনে মীর ওয়ালীউজ্জামান সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। দৈনিক ডেইলি স্টারসহ কয়েকটি গণমাধ্যমে সাংবাদিকতাও করেছেন। তিনি স্মৃতিচারণামূলক বই দোলে লণ্ঠন ও বেশ কিছু ভ্রমণকাহিনির রচয়িতা। এ ছাড়া আর্নেস্ট হেমিংওয়ের আইল্যান্ডস ইন দ্য স্ট্রিম-এর অনুবাদ করেছেন তিনি।
মীর ওয়ালীউজ্জামানের জন্ম ১৯৪৮ সালে মাগুরার শ্রীপুর থানার চৌগাছি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। বিজ্ঞপ্তি।