প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জ্যৈষ্ঠ সাংবাদিক ও দৈনিক মানবজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার জামিনের শুনানি শেষে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল আজিজ তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। দুপুরের দিকে কারাগার থেকে মুমতাজকে মুক্তি দেওয়া হয়। গত মঙ্গলবার একটি ধর্ষণ মামলায় পুলিশ মুমতাজকে গ্রেপ্তার দেখায়। সাংবাদিকদের অভিযোগ, মহানগর পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবজমিন পত্রিকায় একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ায় পুলিশের রোষানলে পড়েন চৌধুরী মুমতাজ। এরপর তাঁকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে।