সাংবাদিক রিয়াজের নাগরিক শোকসভা সম্পন্ন
মিরসরাইয়ের তরুণ সংবাদকর্মী ফখরুল ইসলাম রিয়াজের নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে ওই সভা হয়। শোকসভায় সূচনা বক্তব্য দেন সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর। সাংবাদিক নূরুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নাগরিক কমিটির আহ্বায়ক মো. জামশেদ আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, জনকণ্ঠ- পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক হাসান নাছির, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, সাংবাদিক এনায়েত হোসেন মিঠু, মাঈন উদ্দিন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিক রিয়াজ সঞ্চরণে ৫৬ পৃষ্ঠার সঞ্চরণিকা অশ্রুবিন্দু-এর মোড়ক উন্মোচন করা হয়। দৈনিক জনকণ্ঠ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ফখরুল ইসলাম রিয়াজ চলতি বছরের ১৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত হন। পরদিন রিয়াজ মারা যান।