সাংবাদিক লতিফ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক, সাহিত্যিক ও প্রগতিশীল রাজনৈতিক-কর্মী লতিফ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৯৯ সালের ১১ ফেব্রুয়ারি তিনি মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।লতিফ সিদ্দিকী প্রথম আলোর মফস্বল সম্পাদক ছিলেন। তিনি প্রথম আলো ছাড়াও দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক সংবাদ-এ সাংবাদিকতা করেছেন। তিনি রোদ্দুর নামের একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। জনৈক হরিদাস পালের নিজের কথা লতিফ সিদ্দিকীর রচিত উপন্যাস। এ ছাড়া তিনি বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক এবং সাহিত্য পত্রিকায় নিয়মিত গল্প-কবিতা লিখেছেন। দৈনিক সংবাদ-এ ‘উলুখড়ের দিনলিপি’ শিরোনামে তাঁর লেখা নিয়মিত কলাম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সক্রিয় নেতা এবং শিশু সংগঠন খেলাঘরের সংগঠক ছিলেন। বিজ্ঞপ্তি।