সাংবাদিক লতিফ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ও সাহিত্যিক লতিফ সিদ্দিকীর ১৪তম মৃত্যুবাষির্কী আজ ১১ ফেব্রুয়ারি। তিনি প্রথম আলোর মফস্বল সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ভোরের কাগজ এবং দৈনিক সংবাদ-এ কাজ করেন। ‘রোদ্দুর’ নামের একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। তাঁর লেখা জনৈক হরিদাস পালের নিজের কথা একটি জনপ্রিয় উপন্যাস। ’৯০ সালে দৈনিক সংবাদে ‘উলুখড়ের দিনলিপি’ শিরোনামে লতিফ সিদ্দিকীর একটি নিয়মিত কলাম ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সক্রিয় নেতা ছিলেন। তিনি ছিলেন খেলাঘর সংগঠনের সংগঠক। বিজ্ঞপ্তি।