সাংবাদিক লতিফ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক, সাহিত্যিক ও রাজনৈতিক কর্মী লতিফ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি। তিনি মস্তিষ্কের ক্যানসারে ১৯৯৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। লতিফ সিদ্দিকী প্রথম আলোর মফস্বল সম্পাদক ছিলেন। তিনি ভোরের কাগজ ও দৈনিক সংবাদ-এ কাজ করতেন। রোদ্দুর নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন তিনি। জনৈক হরিদাস পালের নিজের কথা তাঁর উপন্যাস। তিনি দৈনিক সংবাদ পত্রিকায় ‘উলুখড়ের দিনলিপি’ শিরোনামে নিয়মিত কলাম লিখতেন। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সক্রিয় নেতা ছিলেন লতিফ সিদ্দিকী। তিনি ছিলেন খেলাঘর সংগঠনের সংগঠক। বিজ্ঞপ্তি।