সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের দ্বারা বিভিন্ন গণমাধ্যমের ১৫ সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় গতকাল মঙ্গলবার তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল আলম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।