সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে বিএনপির নেতা-কর্মীদের হাতে ফটো এজেন্সি বাংলার চোখের ফরিদপুর প্রতিনিধি আহম্মদ ফিরোজ লাঞ্ছিত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা শুরুর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী সূচনা বক্তব্য শুরু করেন। তখন আহম্মদ ফিরোজ তাঁকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে কতিপয় নেতা-কর্মী ফিরোজকে কিল-ঘুষি মারেন।  ফরিদপুর অফিস