সাংবাদিক শফিক রেহমানের বাসায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটনে সাংবাদিক শফিক রেহমানের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। শফিক রেহমান প্রথম আলোকে জানান, রাত সাড়ে আটটার দিকে একদল যুবক তাঁর বাসায় হামলা চালায় এবং গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তিনি অভিযোগ করেন, রমনা থানার পুলিশকে বিষয়টি জানিয়ে সাহায্য চাইলেও কেউ আসেনি।