সাংবাদিক শরীফ আলমাজী অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলুপ্ত দৈনিক বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার ও পাক্ষিক শোবিজ পত্রিকার সম্পাদক শরীফ আলমাজী গুরুতর অসুস্থ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।