সাংবাদিক শহিদুল হকের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ সাংবাদিক শহিদুল হক (৭৩) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দুই ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।১৯৬২ সালে তদানীন্তন ইংরেজি দৈনিক ডেইলি মেইল পত্রিকায় তাঁর সাংবাদিকতার শুরু। সুদীর্ঘ কর্মজীবনে শহিদুল হক দৈনিক আওয়াজ, দৈনিক ইত্তেফাক, বাংলার বাণী, দৈনিক মুক্তকণ্ঠ, বাংলার মুখ, দৈনিক লালসবুজ ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্তা বিভাগের অনুবাদ শাখায় কর্মরত ছিলেন। বাসস।