সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি পাগলা সেলিমকে গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগর থানার পুলিশ সল্টলেক থেকে গ্রেপ্তার করেছে। ভারতের চব্বিশ পরগনা জেলার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য জানান, বিধাননগর থানায় একটি হত্যা মামলায় সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি নিজেকে সেলিম এবং বাড়ি যশোরের অভয়নগর থানার ঘোপ এলাকায় বলে উল্লেখ করেন। গত শনিবার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেলিমকে কলকাতার আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।