সাংবাদিক শামছুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০০০ সালের এই দিনে দৈনিক জনকন্ঠ পত্রিকার যশোর অফিসে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে শামছুর রহমান নিহত হন।
এদিকে শামছুর রহমান হত্যাকাণ্ডের বিচার ১৪ বছরেও হয়নি। আইনের মারপ্যাঁচে সাত বছর ধরে মামলার কার্যক্রম আটকে আছে। শামছুর রহমানের স্ত্রী সেলিনা আকতার লাকি বলেন, মামলাটি খুলনা আদালতেই থাকছে, না যশোরে নেওয়া হচ্ছে—এমন কোনো কিছু সাত বছরের মধ্যে আদালত থেকে জানানো হলো না।
এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে জমায়েত ও কালো ব্যাচ ধারণ, বিকেলে স্মরণসভা ও সন্ধ্যায় ইফতার মাহফিল।