সাংবাদিক শামসুস সালেহীন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক শামসুস সালেহীন (৫০) গত মঙ্গলবার ভোরে নগরের আমলাপাড়ার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর আমলাপাড়া জামে মসজিদে জানাজা শেষে জেলা প্রেসক্লাবের সামনে তাঁর মরদেহ রাখা হয়। সেখানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরের মাসদাইর কবরস্থনে তাঁর লাশ দাফন করা হয়।
শামসুস সালেহীন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সহসভপতি এবং নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক এসোসিয়েশনেরও সভাপতি ছিলেন।