সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হাকিম শিমুল হত্যাসহ সাম্প্রতিক কালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সাংবাদিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে শিমুল হত্যাসহ সাংবাদিক নির্যাতনের সব ঘটনার দ্রুত বিচার দাবি করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, কলা ও মানবিকী অনুষদের ডিন মোজাম্মেল হক, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।