সাংবাদিক শেখ আলী হায়দারের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ আলী হায়দার
শেখ আলী হায়দার

দৈনিক বণিক বার্তার বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরোর প্রধান শেখ আলী হায়দার (৫৬) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটে মরহুমের পৈতৃক বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
১৯৯৭ সালে সাংবাদিকতায় আসার আগে চট্টগ্রাম স্টিল মিলে কর্মজীবন শুরু করেন তিনি। এ সময় শ্রমিক আন্দোলন ও বামপন্থী রাজনীতিতে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।
আজ বাদ আসর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। তিনি প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদের শ্বশুর।