সাংবাদিক শেখর দাসগুপ্ত আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক শেখর দাসগুপ্ত মারা গেছেন। আজ রোববার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। 

শেখর দাসগুপ্ত একজন মুক্তিযোদ্ধা। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক মাতৃভাষা পত্রিকার সিনিয়র রিপোর্টার। তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ বিকেল চারটায় তাঁর মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হয়। সেখানে ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা শেখর দাসগুপ্তকে গার্ড অব অনার প্রদান করেন।

সাংবাদিক শেখরের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি শোক প্রকাশ করেছে। ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় বলেন, জাতি একজন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে হারাল। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাঁরা সমবেদনা জানিয়েছেন।