সাংবাদিক সন্তোষ মণ্ডল আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক সন্তোষ মণ্ডল (৪৭) আর নেই। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
কর্মস্থলে সন্তোষ মণ্ডল বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত ব্রুকলিনের কিংস হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে সন্তোষ মণ্ডল মারা গেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
সন্তোষ মণ্ডলের বাড়ি যশোরের কেশবপুরে। চ্যানেল আইসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা এই সাংবাদিক গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে আসেন।
সন্তোষ মণ্ডলের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে বাংলা সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মরদেহ কাল বুধবারের ফ্লাইটে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।