সাংবাদিক সমাবেশ

প্রেসক্লাব থেকে অপেশাদার ব্যক্তিদের সদস্যপদ বাতিল এবং কর্মজীবী সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবে এক সাংবাদিক সমাবেশ এ দাবি জানানো হয়। সাংবাদিকদের সংগঠন ‘খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির’ উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক গৌরাঙ্গ নন্দী। খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সম্পাদক মাহবুব আলমের পরিচালনায় সমাবেশে বাসসের স্টাফ রিপোর্টার এস এম জাহিদ হোসেন, মাছরাঙা টেলিভিশনের খুলনা ব্যুরোর প্রধান আবু হেনা মোস্তফা জামাল, দৈনিক দেশ সংযোগ-এর যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।