চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে গতকাল শুক্রবার দিনব্যাপী এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা সদর ও জেলার অন্য চারটি উপজেলা থেকে প্রায় ১০০ জন সাংবাদিক অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংবাদিক নেতা জোনাব আলী, আতিকুল ইসলাম, আবদুস সাত্তার, তাজামুল আরাফাত, গোলাম কবির। এ ছাড়া আরও বক্তব্য দেন আনোয়ার হোসেন, ডাবলু কুমার ঘোষ, জাফরুল আলম, সাজেদুল হক, রবিউল ইসলাম, আহসান হাবীব, আসাদুল আহমেদ, মনোয়ারুল হক, কে এস রোকন, জাকির হোসেন প্রমুখ। সভায় ভবিষ্যতে সাংবাদিকদের ওপর নিপীড়ন মোকাবিলা ও সাংবাদিক কল্যাণে জেলার সব সাংবাদিককে নিয়ে একটি ফোরাম তৈরির সিদ্ধান্ত হয়। পরে অনুষ্ঠানে সাংবাদিকেরা সংগীতও পরিবেশন করেন। তাঁরা হলেন মাহবুব আলম, জাফরুল আলম, ইউসুফ আলী, জামিল আহমেদ, রবিউল ইসলাম, জোনাব আলী, তাজামুল আরাফাত ও মো. তাজ।