প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০১৫-১৬ গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান, সহসভাপতি মো. রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইনতিশার রহমান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় নয় সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। তিনি নতুন কমিটিকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।